DESK
Published:2026-07-08 23:14:01 BdST
ওসিডি ডায়েরি ৩৭ মেয়েটি জানাল : যে কোন পুরুষ, এমনকি নিজের আপন আত্মীয়স্বজনকে দেখলেও যৌন চিন্তা আসে
ডা. সুলতানা আলগিন
ডা. সুলতানা আলগিন
অধ্যাপক
মনোরোগ বিদ্যা
ওসিডি ও জেরিয়াট্রিক মানসিক স্বাস্থ্য পরামর্শক
________________________________
স্বামী প্রবাসী। দুই বছরের একটা বাচ্চা আছে।সমস্যা শুরু হয়েছে প্রায় ৫ বছর। চেম্বারে ঢুকেই কান্নাকাটি। তার মনে আজেবাজে কথা আসে। বসতে বললাম। চোখ মোছার জন্য টিস্যু এগিয়ে দিলাম। কি হয়েছে বলেন?
তিনি জানালেন, তার স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক খুবই ভালো । কিন্তু না চাইলেও বাজে চিন্তা আসে। আবার কান্না শুরু করে দিল।
আবার জানতে চাইলাম কি বাজে চিন্তা? মেয়েটি জানাল যে কোন ছেলে/পুরুষমানুষকে দেখলেই যৌন চিন্তা আসে। এমনকি নিজের আপন আত্মীয়স্বজনদের দেখলেও এমনটা হয়। বাসায় বাবার মত শ্বশুরকে সহ্য করতে পারে না। পাপচিন্তা মন থেকে সরাতে পারে না। এমনকি তাদের চেহারা বা যৌনদৃশ্যমাঝে মাঝে চোখের সামনে ভাসে।
আমি আশ্বস্ত করলাম এটা যে ঠিক না তাতো আপনি বুঝতে পারছেন। আর আপনার স্বামীও তা জানেন। তাহলে আর কাঁদছেন কেন? পাশে বসা মা বললেন এসব লজ্জার কথা কিভাবে সবাইকে বলবে। তারাতো এসব ভালো ভাবে নিবে না। গ্রামের পরিবেশ নিয়ে জানাল এসব কথা কানকথা হতে সময় লাগে না। সবাই জেনে যায় । হাসাহাসি কানাকানি ঠেস দিয়ে কথা শুনতে ভাল লাগে না। মায়ের অসহায় মুখ দেখে খারাপ লাগল।
রোগী বললেন “আমার ছোট একটা ছেলে আছে। হাটতে শিখছে মাত্র। আমি পানির কোন কাজ করতে পারি না। কলের সামনে গেলে মনে হয় ছেলের প্রস্রাব পানিতে মিশে আছে। আমি আর ঐ পানি দিয়ে কোন কাজ করতে পারি না । আমার মা এখন আমার সাথে থাকে। আমার শ^শুড় বাড়িতে কতদিন থাকবে? উনি ঠেলে ঠেলে আমাকে দিয়ে কাজ করায় । আমার মা সাথে না থাকলে আমার বাচ্চা শ্বশুর সবাই না খেয়ে থাকবে”।
আরও জানান “ যখন যে কোন কিছু তা ফলমূল বিস্কিট যাই খেতে আবদার করি তা ফেলে দেই। তরকারি রান্না করলে মন থেকে কথা আসে: মৃতলোকদের নামে তরকারি রান্না করছিস তা শ্মশানে বা গোরস্থানে দিয়ে আয়। যখন নতুন কাপড় কিনি আর পরতে পারি না। পরলে একই রকমের চিন্তা আসে। তখন নতুন কাপড় ছিড়ে ফেলি বা পুড়িয়ে ফেলি”।
মনে মনে ভাবি, বাসার পরিবেশ আসলেই কত করুণ! মানসিক রোগীদের নিয়ে কত মানবেতর জীবন কাটায় কত শত শত পরিবার। তার খবর কেউ রাখে না। অথচ সঠিক চিকিৎসকের কাছে রেফারাল, সঠিক ডায়াগনোসিসের অভাব সঠিক চিকিৎসাপত্রের অভাবে মানুষ আজ কত অসহায়। মানুষের সচেতনতা কত জরুরী!!!!
আপনার মতামত দিন:
