Dr.Liakat Ali

Published:
2026-11-14 14:33:27 BdST

মানসিক প্রশান্তি পেতে কি করবেন



অধ্যাপক ডা সুলতানা আলগিন
মনোরোগ বিশেষজ্ঞ
-----------

মানসিক অস্থিরতা ও উদ্বেগ কমানোর জন্য নিচে কার্যকর কিছু উপায় দেওয়া হলো:

* গভীর শ্বাস নেওয়া: যখনই বেশি অস্থির লাগবে, চোখ বন্ধ করে কয়েকবার বুক ভরে গভীর শ্বাস নিন এবং ধীরে ধীরে ছাড়ুন। এটি স্নায়ুকে শান্ত করতে সাহায্য করে।

 

* পর্যাপ্ত ঘুম: প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিদিন ৭ থেকে ৮ ঘণ্টা ভালো ঘুমের বিকল্প নেই। ঘুম মস্তিষ্কের ক্লান্তি দূর করে এবং মন শান্ত রাখে।


রোগের তীব্রতা কমাতে সাহায্য করে।
*শরীর সচল রাখা ও ব্যায়াম: প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটুন, হালকা স্ট্রেচিং বা যোগব্যায়াম করুন। এতে শরীর থেকে এন্ডোরফিন হরমোন নিঃসৃত হয় যা মন ভালো রাখে।

* আকুপ্রেশার পদ্ধতিতে মনের প্রশান্তি আনা সম্ভব তবে নিয়মিত অনুশীলন প্রয়োজন।

 

* এক গ্লাস ঠান্ডা পানি পান বা পানির ঝাপটা : হঠাৎ অস্থিরতা বেড়ে গেলে এক গ্লাস ঠান্ডা পানি পান করুন, এটি দ্রুত মনকে ফোকাস করতে সাহায্য করে। মাথা ব্যাথা ঝিমঝিম ভাব কমাতে সাহায্য করে।

 

* পছন্দের কাজে সময় দেওয়া: গান শোনা, বই পড়া, আঁকাআঁকি, বাগান করা বা নিজের ভালোলাগার কোনো সৃজনশীল কাজে মন দিন।

 

* স্ক্রিন টাইম কমানো: মোবাইল, কম্পিউটার বা সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার কমিয়ে কিছু সময় নিজে নিজে কাটান (ডিজিটাল ডিটক্স)।

 

* প্রিয়জনের সাথে কথা বলা: মনের ভেতরে চাপ জমিয়ে না রেখে পরিবারের সদস্য বা কাছের কোনো বন্ধুর সাথে আপনার অনুভূতি শেয়ার করুন।মনে রাখবেন  সব কথা শেয়ার করতে নেই। অনেকে আবার আপনার এই দুর্বল     মুহূর্তের সুযোগ নিতে পারে।

 

পরিশেষে আপনি আপনার সঠিক লক্ষ্য  বাস্তবায়নে সঠিক পদক্ষেপ নিন। ভালো থাকুন। সুস্থ থাকুন।


মন জানে এর জনপ্রিয়