Dr.Liakat Ali
Published:2022-11-18 05:19:37 BdST
ডেভলভমেন্ট অব পোস্ট গ্রাজুয়েট বায়োটেকনোলজি কারিকুলাম ওয়ার্কশপ অনুষ্ঠিত
সংবাদ সংস্থা
_______________
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের এনাটমি বিভাগে ১৭/১১/২০২২ ডেভলভমেন্ট অব পোস্ট গ্রাজুয়েট বায়োটেকনোলজি কারিকুলাম (Development of Post graduate Biotechnology Curriculum for BSMMU) বিষয়ে একটি workshop অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ডা: মোঃ শারফুদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনাটমি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা: লায়লা আনজুমান বানু।
কর্মশালায় জানানো হয়, জৈবপ্রযুক্তি বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করা হয় যেমন-খাদ্য, চিকিৎসা, ঔষধ ইত্যাদি। ইহা গবেষণা, শিক্ষা এবং সকল প্রশিক্ষণে ব্যবহারের সুযোগ রয়েছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেরাপিউটিক প্রোটিন এবং সেইসাথে জৈবিক জীব উৎপাদনে সাহায্য করেছে এবং মানবদেহের রোগ নির্ণণে ভূমিকা রাখছে।
