Ameen Qudir

Published:
2019-03-05 05:27:16 BdST

ইউ আর ভেরি লাকি: কাদেরের স্ত্রী দেখে বললেন ডা. দেবী শেঠি


 

ডা. স্বীকৃতি সাহা
______________________

বিশ্বসেরা হার্ট সার্জন ডা. দেবী শেঠি স্বয়ং ওবায়দুল কাদেরের স্ত্রীকে দেখেই বললেন বলেন, ‘ইউ আর ভেরি লাকি । তার সব চিকিৎসাই বিএসএমএমইউতে দেয়া হয়েছে।
দেবী শেঠির এই সন্তোষ উক্তিতে উপস্থিত চিকিৎসকরা আবেগাপ্লুত হন। একজন বিশ্বসেরা সার্জনের পক্ষ থেকে বিএসএমএমইউর চিকিৎসা নিয়ে এমন উক্তি সত্যিই গৌরবের।
নিন্দুকদের অব্যাহত অপপ্রচার ও মিথ্যা প্রোপাগান্ডায় বাংলাদেশের সেরা চিকিৎসকদের আত্মবিশ্বাসও তলানিতে এসে পৌছেছিল। তিনি সবার মধ্যেই উপমহাদেশীয় বাতাবরণে অনন্য আত্মবিশ্বাস জাগিয়ে তুললেন।

বিএসএমএমইউতে কাদেরকে দেখতে গিয়ে কাদেরের স্ত্রী ইশরাতুন্নেসা কাদেরের সঙ্গে দেবীর দেখা। তার উদ্দেশে গর্ব ও আত্ম বিশ্বাসের সঙ্গে তিনি বলেন, ‘ইউ আর ভেরি লাকি । তার সব চিকিৎসাই এখানে দেয়া হয়েছে। কোনরকম ঘাটতি হয় নি। তার যা চিকিৎসা প্রয়োজন সবটাই করা হয়েছে। এর চেয়ে বেশি চিকিৎসা ইউরোপ-আমেরিকাতেও হয় না।
বাংলাদেশের চিকিৎসা নিয়ে বাংলাদেশী মিডিয়ার ও নিন্দুকদের মুখে ঝামা ঘষে দিলেন দেবী। ওয়াকিবহাল মহল বলছেন, দেবীর এই অসাধারণ পর্যবেক্ষণে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার আত্মবিশ্বাসের অনন্য জায়গা তৈরী হল। এখন ইক্যুপমেন্ট নিয়ে ঘাটতি পূরণ করে চিকিৎসকদের এগিয়ে চলার পালা।


বিএসএমএমইউ এর জনপ্রিয়