Ameen Qudir
Published:2019-09-06 21:47:25 BdST
উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে প্রস্তাবিত ৪৬ আর মঞ্জুরিকৃত ১৫
ডা. শাব্বির হোসেন খান
সভাপতি
মৌলভীবাজার বিএমএ
___________
মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. মোঃ শাহজাহান কবীর চৌধুরীর আমন্ত্রণে আজ ৫ সেপ্টেম্বর বিকেল ৩ঃ৩০ এ তাঁরই কার্যালয়ে মৌলভীবাজার বিএমএ এবং শ্রীমঙ্গল বিএমএ'র সভাপতি হিসাবে যথাক্রমে আমি এবং ডা. হরিপদ রায় এক মতবিনিময় অনুষ্ঠানে অংশগ্রহন করি। উল্লেখ্য, মন্ত্রণালয় প্রেরিত পদ সৃজন সংক্রান্ত সাম্প্রতিক পত্রের আলোকে জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সিভিল সার্জন কার্যালয়ের জন্য কিভাবে চিকিৎসকদের পদগুলো পূনর্বিন্যস্ত করা যায়, সেটাই ছিল এই মতবিনিময়ের মূখ্য উদ্দেশ্য। আরো উল্লেখ্য, এ সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় চিকিৎসকদের বিভিন্ন ফোরামের আলোচনা ও প্রস্তাবনাকেও আমরা গুরুত্ত্ব সহকারে বিবেচনা করি।
সবকিছু বিবেচনার পর এই জেলার সবগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চাহিদার প্রতি দৃষ্টি রেখে আমরা সভায় নিম্নরুপ বাসবসম্মত "পদ-বিন্যাস" প্রস্তাব এবং অনুমোদন করি।
এই প্রস্তাব দেশের সবগুলো জেলাতেও বিবেচিত হবে বলে আমাদের স্থির বিশ্বাস।
সিভিল_সার্জন_কার্যালয়_মৌলভীবাজার (A catagory District) এর প্রস্তাবিত পদবিন্যাসঃ-
১. সিভিল সার্জন-১
২. ডেপুটি সিভিল সার্জন (এডমিন)-১
৩.এমও(কো-অর্ড)-১
৪.এমও (এমআইএস)-১
৫.ডেপুটি সিভিল সার্জন (স্বাস্থ্যসেবা)-১
৬.এমও(ইপিআই)-১
৭.এমও(ডিআরএস)-১
৮.এমও(ডিজিজ কন্ট্রোল)-১
----------------------
প্রস্তাবিত-৮; মঞ্জুরীকৃত-৩
৫০শয্যা_বিশিষ্ট_উপজেলা_স্বাস্থ্য_কমপ্লেক্সের জন্য প্রস্তাবিত পদবিন্যাসঃ-
১.উপজেলা স্বাস্থ্য ও পঃপঃকর্মকর্তা-১
২.আরএমও (এডমিন)-১
৩.আরএমও (ক্লিনিক্যাল/স্বাস্থ্যসেবা)-১
৪. জুনিয়র কন্স্যালটেন্ট-১১
-মেডিসিন
-সার্জারী
-গাইনী ও অবস
-শিশু
-কার্ডিওলজী
-অর্থোপেডিক্স
-চক্ষু
-ইএনটি
-চর্ম ও যৌন
-এ্যানাস্থেশিয়া
-রেডিওলজী
৫. মেডিকেল অফিসার-৩২
-এমও(ইপিআই)-১
-এমও (কো-অর্ড)-১
-আইএমও-১৬(সা, মে, গা
ও শিশু, এই ৪ টি
বেসিক ওয়ার্ডের
প্রতিটিতে রাউন্ড দ্যা
ক্লক ডিউটির জন্য
প্রতিটিতে ৪ জন করে)।
-এমও (ওপিডি)-৬ ( ৪ টি
বেসিক আউটডোর +
মহিলাদের জন্য
অতিরিক্ত ১ টি মেডিসিন
আউট ডোরের জন্য
-ইএমও-৪
-এমও(প্যাথলজিষ্ট)-১
-এমও(এ্যানাস্থেটিষ্ট)-১
-এমও(ডেন্টাল সার্জন)-১
-এমও(আয়ুর্বে/হোমিও-১
----------------------
প্রস্তাবিত- ৪৬; মঞ্জুরীকৃত-১৫
★#সংযুক্তিঃ- ৬/৯/২০১৯ সকাল ১১ঃ৩৫।
