Ameen Qudir
Published:2019-09-02 04:07:38 BdST
চিকিৎসকদের জন্য দুই বছরের ইন্টার্নশিপের খসড়া প্রস্তাব বাতিল
ডেস্ক
_______________________
পিছু হটল স্বাস্থ্য মন্ত্রক। এমবিবিএস পাশের পর
চিকিৎসকদের জন্য দুই বছরের ইন্টার্নশিপের খসড়া প্রস্তাব বাতিল হয়েছে। এ বিষয়ে আজ ১ সেপ্টেম্বর ২০১৯ রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা-১ অধিশাখায় একটি বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।
মন্ত্রণালয়ের উপসচিব মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের এমবিবিএস বা বিডিএস কোর্সের শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশীপ প্রশিক্ষণ ও ভাতা প্রদান সংক্রান্ত একটি খসড়া নীতিমালটি অংশীজনদের সাথে প্রাথমিকভাবে আলোচনা করে মতামতের জন্য ওয়েবসাইটে প্রদর্শন করা হয়েছিল। এটি একটি খসড়া নীতিমালা চূড়ন্ত কোন নীতিমালা নয়। নীতিমালাটি চূড়ন্ত করার নিমিত্তে অংশীজনদের সাথে আরো আলোচনার প্রয়োজন রয়েছে।’
এতে আরো বলা হয়, ‘যারা ইতোমধ্যে মতামত দিয়েছেন তাঁদেরকে ধন্যবাদ দিচ্ছি। আপাতত: এটি প্রত্যাহার করা হলো। সকল অংশীজনদের সাথে আলোচনা করে চূড়ন্ত করার পূর্বে আবার ওয়েবসাইটে প্রদর্শন করা হবে। ’
________________________________________________



