RAHANUMA NURAIN AONTY

Published:
2026-05-11 11:34:30 BdST

মা : বীকনের অফিসিয়াল মিউজিক ভিডিওতে আবারও বাঙালির মন জয় করে নিলেন বাপ্পা সরকার




ডেস্ক
________________

একটা বয়সের পর আমরা প্রত্যকেই বুঝে যাই,
পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গাটা কোনো শহর নয়, কোনো বাড়ি নয়, বরং মায়ের নরম আশ্রয় ।
মা দিবসে পৃথিবীর সকল মায়ের জন্য আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা। মহত্তম মা দিবসে বীকন প্রকাশ করেছে অনবদ্য এক পরিবেশন।
লিঙ্ক নিচে দেওয়া হল।

 

https://www.facebook.com/story.php?story_fbid=1386292803542058&id=100064840538984&rdid=TKTVMTKljxHXYp5e#

Singer: Bappa Sarkar 

 

Music Arrangement & Video Production: Romel Hasan,

CreativeArts  Sound Recording: Rokon Imon, Velki Studio   Story, Tune & Visual Planning: Mahmud Kobid Shomi Special Thanks: Arko Suman   & Bappa Sarkar 

 

ভিডিওটি সুগীত। এর মধ্যেই পেয়েছে অনন্য দর্শক-শ্রোতাপ্রিয়তা। শ্রোতাদের কিছু ভাল লাগা এখানে প্রকাশ করা হল

Mamun Chowdhury Mahfuj
মা হলো জীবনের প্রথম ভালোবাসা, প্রথম নিরাপত্তা, প্রথম শান্তি।পৃথিবী যত কঠিনই হোক, মায়ের কোল সবসময় সবচেয়ে নিরাপদ আশ্রয়।
মায়ের দোয়া এমন এক শক্তি, যা অন্ধকার পথেও আলো দেখায়। আমরা বড় হয়ে যাই, কিন্তু মায়ের চোখে সবসময় ছোট্ট সন্তানই রয়ে যাই।মা নিজের কষ্ট লুকিয়ে সন্তানের মুখে হাসি ফোটাতে জানেন।পৃথিবীর কোনো ভাষায় মায়ের ভালোবাসার পূর্ণ ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। মা পাশে থাকলে জীবনের সবচেয়ে কঠিন সময়ও সহজ মনে হয়। সন্তানের সুখের জন্য মা নিঃস্বার্থভাবে সবকিছু ত্যাগ করতে পারেন। জীবনে হাজার মানুষ আসবে যাবে, কিন্তু মায়ের মতো আপন কেউ হবে না। মা দিবসে পৃথিবীর সকল মায়ের প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা। ❤️

Md. Mezbahul Islam
"মা" কথাটি ছোট্ট অতি
কিন্তু জানো ভাই..!
ইহার চেয়ে নাম যে মধুর
তিন ভবনে নেই...।
সত্যি সত্যি মায়ের সাথে কোন তুলনা হয় না।
মায়ের ঋণ কোনদিন শোধ করার মত না।
বিশ্ব"মা" দিবসে সকল "মা"কে জানায় বিনম্রা শ্রদ্ধা ও ভালোবাসা ❤️

Anowar Hossain Mithu
মা — পৃথিবীর সবচেয়ে মমতাময়ী, নিঃস্বার্থ ও আপন একটি শব্দ।
মায়ের ভালোবাসা কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না। সন্তানের সুখের জন্য তিনি নিজের সব কষ্ট হাসিমুখে সহ্য করেন। মায়ের দোয়া, স্নেহ ও ত্যাগই একজন মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি। ????

Ankon Bhattacharjee
পৃথিবীর সব সম্পর্ক কোনো না কোনো স্বার্থের টানে টিকে থাকে, কিন্তু মায়ের ভালোবাসা সম্পূর্ণ নিঃস্বার্থ। সন্তান ভালো থাকলেই মায়ের সব সুখ

Sakhawat Hossain
আমার দেখা সবচেয়ে সুন্দরী নারী হলেন
আমার মা। মায়ের কাছে আমি চিরঋণী। আমার জীবনের সব অর্জন তারই কাছ থেকে পাওয়া
নৈতিকতা, বুদ্ধিমত্তা আর শিক্ষার ফল।

Manik Saha
মা…
আমার মা গত হয়েছেন এখনও এক বছরও হয়নি।
তবুও আজও মনে হয়, মা যেন ঠিক পাশেই আছেন।
হঠাৎ হঠাৎ মনে হয়, মা আমায় ডাকছেন—
সেই পরিচিত কণ্ঠে, সেই মায়াভরা সুরে।
মা, তুমি ছাড়া আজ আমি ভীষণ একা।
তোমার স্নেহ, তোমার ছায়া, তোমার ভালোবাসা—
সবকিছু আজও প্রতিটি মুহূর্তে অনুভব করি।
মা, আমার মা…
তুমি নেই, কিন্তু তোমার স্মৃতি আর ভালোবাসা
আজও আমার হৃদয়ের গভীরে বেঁচে আছে।

Mozmul Hossain
পৃথিবীর সব ভালোবাসা যখন নিঃশেষ হয়ে যায়
মায়ের ভালোবাসা সেখানে প্রকটভাবে দেখা দেয়,
মা যখন নিঃশেষ হয়ে যায় তখন ও মায়ের ভালোবাসা বট বৃক্ষের মত দেখা দেয়
এটাই মায়ের ভালোবাসা

Sohel Rana
“মা হলো পৃথিবীর একমাত্র মানুষ, যিনি বিনিময়ে কিছু না চেয়েও নিঃস্বার্থভাবে ভালোবাসেন।”
“মায়ের দোয়া হলো জীবনের সবচেয়ে বড় শক্তি।”
“যেখানে মা আছে, সেখানেই শান্তি আর ভালোবাসার ঠিকানা।”
“মায়ের মুখের হাসিই সন্তানের সবচেয়ে বড় সফলতা।”
“পৃথিবীটা অনেক কঠিন, কিন্তু মায়ের আঁচলটা সবসময় নিরাপদ।”
“হাজার মানুষ ভালোবাসতে পারে, কিন্তু মায়ের ভালোবাসার তুলনা হয় না।”
“মা মানে নিঃস্বার্থ ভালোবাসা, অফুরন্ত মমতা আর অনন্ত ত্যাগ।”
“জীবনে যত বড়ই হও না কেন, মায়ের কাছে তুমি সবসময় ছোট্ট সন্তান।”
“মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত।”
“মা হলো সেই আলো, যা কখনো নিভে যায় না।”

Sharif Uddin Howlader
পৃথিবীতে যদি কোনো শব্দ থাকে যা একই সাথে সবচেয়ে সহজ এবং সবচেয়ে গভীর, তবে সেই শব্দটি হলো— মা। আজ এই বিশেষ দিনে আমি আমার জীবনের সেই শ্রেষ্ঠ উপহারকে নিয়ে কিছু বলতে চাই, যিনি না থাকলে আজ আমার এই মঞ্চে দাঁড়িয়ে কথা বলার কোনো অস্তিত্বই থাকতো না।"
​মায়ের ত্যাগ ও নিঃস্বার্থ ভালোবাসা
​মা কেবল একটি সম্পর্ক নয়, মা একটি প্রতিষ্ঠান। একটি শিশু যখন পৃথিবীতে আসে, তখন সে রিক্ত হাতে আসে। কিন্তু মায়ের আদরের পরশ তাকে পূর্ণতা দেয়।
​রাত জাগা স্মৃতি: ছোটবেলায় অসুখ হলে যখন পুরো পৃথিবী ঘুমিয়ে থাকতো, তখন একজন মানুষ জাগিয়ে রাখতেন নিজের চোখের পাতা—তিনি মা।
​নিঃস্বার্থ ত্যাগ: নিজের প্লেটের সেরা অংশটি সন্তানের পাতে তুলে দিয়ে "আমার খিদে নেই" বলা সেই মিথ্যাটুকু পৃথিবীর সবচেয়ে সুন্দর সত্য।
​অদৃশ্য শক্তি হিসেবে মা
​আমরা যখন বড় হই, আমরা আমাদের সাফল্য খুঁজি ডিগ্রিতে বা ক্যারিয়ারে। কিন্তু একটু গভীরে তাকালে দেখা যায়, প্রতিটি সাফল্যের পেছনে মায়ের সেই অদৃশ্য প্রার্থনা আর অক্লান্ত পরিশ্রম কাজ করে। আমার প্রতিটি ব্যর্থতায় যিনি আমাকে জড়িয়ে ধরে বলেছিলেন "আবার চেষ্টা করো", তিনিই আমার আসল শক্তি।

Kamrul Hasan Fahin
'মা' সবারই থাকে। নশ্বর এই পৃথিবীতে ল্যান্ড করার একমাত্র মাধ্যম এই 'মা'। শৈশব থেকে মা'কে আম্মা বলে সম্মোধন করতাম! গেলো শৈশব, এলো কৈশোর! এখন আর আম্মা বলে ডেকে মনে স্যাটিসস্পাই হই না, শুরু করি 'আম্মুজী' বলে ডাকা, বছর খানেক পরে 'আম্মুজী' বলে ডেকেও স্যাটিসফাই হচ্ছিলাম না। এখন ডাকছি 'আব্বা' বলে। আর হ্যাঁ মা'কে 'আব্বা' বলে ডাকাতে এখন আমি সত্যি স্যাটিসফাই। ভালো থাকুক পৃথিবীর সমস্ত মা'য়েরা। রইলো এই প্রত্যাশা ও দোয়া।

Masud Rana
"বিশ্ব মা দিবসে....
পৃথিবীর সকল মায়ের প্রতি রইল শ্রদ্ধা ও ভালোবাসা ????
যে বৃষ্টির মতো জীবনকে প্রতিটা মুহূর্ত উৎসর্গ করে দেয়
অথচ বিনিময়ে কিছু চায় না । সে হলেন আমাদের মা "????

Ajnabe Hpy
পৃথিবীর সব ভালোবাসা শর্তে বাঁধা হলেও, মায়ের ভালোবাসা শর্তহীন। ভুল করলেও তিনি আগলে রাখেন, পড়ে গেলেও তুলে ধরেন। মা মানেই নিঃস্বার্থ আশ্রয়" ।

Sowrav Das
"পৃথিবীর সবকিছুর শেষ আছে, কিন্তু মায়ের ভালোবাসার কোনো শেষ নেই।"
লাভ ইউ মা

মোঃ আরিফুল ইসলাম
মায়ের সাথে কোন তুলনা হয় না মা তো মা ই হয়

Hiranmay Halder
"মা" শুধু একটি শব্দ নয়, মা হলো হাজারটা অনুভূতি, হাজারটা ভালোবাসা আর নিঃস্বার্থ মায়ার এক সুন্দর নাম…! ????
জীবনে যত মানুষই আসুক না কেন, মায়ের মতো নিঃস্বার্থ ভালোবাসা আর কোথাও পাওয়া যায় না। মা মানেই শান্তি, নিরাপত্তা আর অফুরন্ত মায়া…!
Happy Mother's Day

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়