RAHANUMA NURAIN AONTY

Published:
2026-04-08 21:12:40 BdST

মানবিক ডাক্তার জিয়া সাঈদকে নিয়ে যা লিখেছেন অঞ্জন রায়


মানবিক ডাক্তার জিয়া সাঈদ

 
অঞ্জন রায়
__________________________


=== সে এক অনন্য মানুষ===
মানুষটিকে যতই দেখি, মোহিত হই। এমন একজন মানুষের সাথে সময় কাটানো মানেই পাপ ক্ষয়ের সুযোগ পাওয়া। সেই অর্থে আমি ভাগ্যবান। মানুষ যদি ভজনের হয়, যদি আরাধনার হয়, তবে তিনিই সেই মানুষ। একই নাড়ীর মানুষ না হলেও তাঁর সাথে যে আমার নাড়ীর সম্পর্ক, তা হলফ করেই বলা যায়। তিনি একজন ডাক্তার, নাড়ী টেপা ডাক্তার বলেই কীভাবে যেন গরিবদুঃখী সবার সাথে নাড়ীর সম্পর্ক হয়ে যায়, যা নিজের চোখে দেখতে হলে তাঁর চেম্বারে যাওয়া উচিত। আমি দেখে এসেছি। ডাক্তারীকে তিনি এমন পর্যায়ে নিয়ে গেছেন, দেখে মনে হলো, এ যেন তাঁর পেশা নয়, নেশা। মানুষের সেবা করার নেশাগ্রস্থ একজন মানুষ, যে সেবা আর্থিক নয়, আত্মিক। তিনি হলেন আমাদের জিয়া ভাই, ডাক্তার জিয়া সাঈদ।
বইমেলায় গেলেই এই মানুষটাকে খুঁজি, চোখে চোখে হারাই। এবারেও তক্কে তক্কে খুঁজছিলাম জিয়া ভাইকে। কিন্তু পেলাম না! তবে কাজের কাজটি নিভৃতে করে গেছেন জিয়া ভাই। কবে, কখন এসে যেন একা একাই আমার ‘রবি গগনের তারা’ বইটি নিয়ে গেলেন! ছবি না পাঠালে তো জানতামই না! এখানেই শেষ নয়। বইটি পাঠরত অবস্থায় ছবি পাঠিয়ে আমার অন্তরাত্মাকে কাঁপিয়ে দিলেন, মোহিত করলেন আরো একবার।
ভালবাসা আর শ্রদ্ধা জানবেন কবি জিয়া সাঈদ, ডাক্তার জিয়া সাঈদ, সোনার মানুষ জিয়া সাঈদ।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়