RAHANUMA NURAIN AONTY/ AHIR FAHIAN
Published:2026-02-22 19:55:46 BdST
ইউল্যাবের নতুন উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তূজা
ডেস্ক ___________________
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক সামসাদ মর্তূজা। সম্প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। খ্যাতিমান শিক্ষাবিদ সামসাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ইউল্যাবের সহ–উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি ইউল্যাবের বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
অধ্যাপক সামসাদ দীর্ঘ ৩২ বছর ধরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের শিক্ষক হিসেবে অধ্যাপনায় নিয়োজিত আছেন। তিনি বার্কবেক কলেজ, ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ইংরেজি সাহিত্যে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া তিনি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া লস এঞ্জেলেসের একজন ফুলব্রাইট পোস্ট ডক্টরাল ফেলো।
অধ্যাপক সামসাদ পেন বাংলাদেশ এবং বাংলাদেশ ফুলব্রাইট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি। শিক্ষা, গবেষণা ও প্রকাশনায় তাঁর বহুমাত্রিক অবদান দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশংসিত। অধ্যাপক সামসাদের নেতৃত্বে শিক্ষা, গবেষণা এবং অন্যান্য ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়টি সামনের দিকে এগিয়ে যাবে বলে আশাবাদী ইউল্যাব কর্তৃপক্ষ।
আপনার মতামত দিন:
